Cancel Preloader

এমবিবিএস পরীক্ষার ফল প্রকাশ এবং ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫’ উদযাপনের লক্ষ্যে খুলনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে বিশেষ সভা অনুষ্ঠিত

08-Jul-2025 10:00 AM - 02:30 PM KMU Conference Room

Header Img

খুলনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মোট ০৯ টি মেডিকেল কলেজের এমবিবিএস ১ম ও ২য় বর্ষ (পেশাগত) পরীক্ষার ফলাফল প্রকাশ এবং আগামী আগস্ট-২০২৫ মাসে অধিভুক্ত মোট ০৯ টি নার্সিং কলেজের অনুষ্ঠিতব্য বিএসসি-ইন-নার্সিং পরীক্ষা পরিচালনা সংক্রান্ত একটি বিশেষ সভা আজ ০৮/০৭/২০২৫ তারিখ মঙ্গলবার দুপুর ১২:৩০ ঘটিকায় বিশ^বিদ্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় অধিভুক্ত মেডিকেল কলেজ সমূহের এমবিবিএস ১ম ও ২য় বর্ষ (পেশাগত) পরীক্ষা নভেম্বর-২০২৪ এর ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ও নোটিশ বোর্ডে প্রকাশ করার সিদ্ধান্ত গৃহীত হয়। ১ম বর্ষে মোট ১৬৬ জন শিক্ষার্থীর ভিতরে ১০৪ জন এবং ২য় বর্ষে ১৪৩ জন শিক্ষার্থীর ভিতরে ১১৮ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন; শতকরা হিসাবে যথাক্রমে ৬২% এবং ৮২.৫২%। এছাড়াও আগামী ০২/০৮/২০২৫ তারিখে অনুষ্ঠিতব্য বিএসসি-ইন নার্সিং পরীক্ষা পরিচালনা সংক্রান্ত  অত্যাবশ্যকীয় ক্রয়কার্য সম্পাদনের সিদ্ধান্ত গৃহীত হয়। উল্লেখ্য খুলনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মেডিকেল কলেজসমূহে এমবিবিএস পরীক্ষা এবং অধিভুক্ত নার্সিং কলেজসমূহে বিএসসি-ইন-নার্সিং (বেসিক ও পোস্ট বেসিক) কোর্সের পরীক্ষাসমূহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক যথাযথভাবে সম্পাদিত হয়। আয়োজিত অপর বিশেষ সভাটিতে ছাত্র-জনতার জুলাই-আগস্ট গনঅভ্যুত্থান দিবসসমূহ পালনের নিমিত্ত সরকারি নির্দেশনার আলোকে ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫’ উদযাপনের লক্ষ্যে কমিটি গঠনের মাধ্যমে যথাযথ মর্যাদায় বিভিনড়ব কর্মসূচী গ্রহণ ও বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়। বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ডা. কামদা প্রসাদ সাহার সভাপতিত্বে বিশেষ সভা দুটিতে মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. গোলাম মাসুদ, নার্সিং অনুষদের ডিন এবং বেসিক সায়েন্স এন্ড প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদের ডিন (অ.দা.) সহযোগী অধ্যাপক ডা. আব্দুল হালিম সরদার, রেজিস্ট্রার জনাব এস এম আবু নাসের ফারুক, উপ পরীক্ষা নিয়ন্ত্রক ডা. নাছরিন আক্তারসহ বিভিন্ন দপ্তরের প্রধানবৃন্দ উপস্থিত ছিলেন।

Event Gallery