খুলনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ
খুলনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডা. রফিকুস সালেহিন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব এস এম আবু নাসের ফারুক এবং উপাচার্যের একান্ত সচিব জনাব মোঃ নুরুল মোমেন আজ ২৮ এপ্রিল, ২০২৬ তারিখে নগর ভবনে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব নজরুল ইসলাম মঞ্জু’র সাথে সৌজন্য সাক্ষাৎ এবং শুভেচ্ছা বিনিময় করেন। আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা প্রদান ও অত্যাধুনিক প্রযুক্তিতে রোগ নির্ণয়ের পাশাপাশি মেডিকেল এবং নার্সিং পেশায় দক্ষ ও প্রশিক্ষিত জনবল গড়ে তোলার লক্ষ্যে প্রশাসক মহোদয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়-কে খুলনাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন “খুলনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়” স্থাপনের জন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। উপাচার্য খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক-কে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং তাঁর নেতৃত্বে খুলনা সিটি কর্পোরেশনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
Event Gallery