Cancel Preloader

খুলনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে “জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫”- জুলাই যোদ্ধার স্মৃতিচারণ ও চলচ্চিত্র প্রদর্শনী

17-Jul-2025 10:30 AM - 02:00 PM KMU Conference Room

Header Img

ছাত্র জনতার জুলাই গণঅভ্যুত্থান দিবসসমূহ পালনের লক্ষ্যে সরকার কর্তৃক “জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫” যথাযথ মর্যাদায় পালনের অংশ হিসেবে খুলনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে গৃহীত ৪ (চার) দিন ব্যাপী অনুষ্ঠানমালার তৃতীয় দিনে আজ ১৭ জুলাই ২০২৫ তারিখে ‘জুলাই যোদ্ধার স্মৃতিচারণ ও চলচ্চিত্র প্রদর্শনী’র আয়োজন করা হয়। স্বাগত বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবং অনুষ্ঠানমালার প্রধান সমন্বয়কারী জনাব এস এম আবু নাসের ফারুক জুলাই-আগস্টে শাহাদাতবরণকারী সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করেন এবং আহত যোদ্ধাদের জাতির বীর সন্তান উল্লেখ করে তাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ গঠনে সকলকে আন্তরিকভাবে কাজ করতে আহবান জানান। অনুরুপ আহবান জানিয়ে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ডা. কামদা প্রসাদ সাহা বলেন জুলাইয়ের গণআন্দোলন এবং তাতে সফলতা বিস্ময়কর। ছাত্র জনতার সাহসী ভূমিকার ভূয়সী প্রসংশা তিনি করেন। জুলাই -আগস্ট বর্ষা বিপ্লবের দিনগুলোর স্মৃতিচারণ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং আহত জুলাইযোদ্ধা আব্দুল্লাহ সাফিল, সিরাজুল ইসলাম ইমন, সাইফ নেওয়াজ, আল শাহরিয়ার এবং মোহাম্মদ হামীম রাহাত। স্মৃতিচারণের পাশাপাশি তারা অগিড়বঝরা দিনগুলোতে খুলনার সরকারি এবং বেসরকারি হাসপাতাল এবং ক্লিনিকে চিকিৎসা সেবা পাওয়ার কথা তুলে ধরে সংশ্লিষ্ট ডাক্তার, নার্স এবং প্রতিষ্ঠান কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। একটি বৈষম্যহীন এবং দুর্নীতিমুক্ত দেশ নির্মানে তারা চিকিৎসক সমাজকে নেতৃত্ব দেবার আহবান জানান এবং মেডিসিন, রোবোটিক্স ও আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সে গবেষণা বাড়ানোর জন্য বিশ্ববিদ্যালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতি আহবান জানান। বক্তারা আরও জানান যে অতীতের ভয়ের যুগের অবসান ঘটেছে। ফ্যাসিজমকে আর বাংলার বুকে পুনর্জন্ম নিতে দেয়া হবেনা। জুলাই যোদ্ধাদের বক্তব্যের পরে বিশ্ববিদ্যালয়ের মেডিসিন ফ্যাকাল্টির ডিন অধ্যাপক ডা. গোলাম মাসুদ এবং নার্সিং ফ্যাকাল্টির ডিন সহযোগী অধ্যাপক ডা. আব্দুল হালিম সরদার তাদের বক্তব্যে জুলাই যোদ্ধাদের অবদান এবং বীরত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন। অধ্যাপক ডা. গোলাম মাসুদ জুলাই যোদ্ধাদের পাশাপাশি পিতা-মাতাদের মহান ভূমিকা উল্লোখ করেন। তাদের বক্তব্যের পরে বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মেডিকেল কলেজসমূহের মধ্যে খুলনা সিটি মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. বিধান চন্দ্র গোস্বামী এবং আদ-দ্বীন আকিজ মেডিকেল কলেজ, খুলনার অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. উবায়দুল্লাহ ইবনে আলী আহত জুলাই যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং জুলাই শহীদদের রুহের মাগফেরাত কামনা করেন। পরিশেষে অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও রেজিস্ট্রার জনাব এস এম আবু নাসের ফারুক অনুষ্ঠানের সীমাবদ্ধতা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য এবং জুলাই যোদ্ধাদের অভিজ্ঞতার গল্প সামনে আরও বড় পরিসরে শোনার আশাবাদ ব্যক্ত করেন। অর্থ ও হিসাব দপ্তরের উপ পরিচালক আসমা খাতুনের সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী ছাড়াও অধিভুক্ত নার্সিং কলেজের অধ্যক্ষ/প্রতিনিধিবৃন্দ উপস্থিত থেকে অনুষ্ঠানের শোভা বর্ধন করেন।

Event Gallery