Cancel Preloader

খুলনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে ‘জুলাই অনির্বাণ’ চলচ্চিত্র প্রদর্শন ও সপ্তাহব্যাপী গৃহীত অনুষ্ঠানমালার সমাপ্তি ঘোষণা

27-Jul-2025 10:05 AM - 12:30 PM KMU Conference Room

Header Img

ছাত্র জনতার জুলাই গণঅভ্যুত্থান দিবসসমূহ পালনের লক্ষ্যে সরকার কর্তৃক “জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫” যথাযথ মর্যাদায় পালনের অংশ হিসেবে খুলনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে গৃহীত ৪ (চার) দিন ব্যাপী অনুষ্ঠানমালার ৪র্থ ও শেষ দিনে আজ ২৭ জুলাই, ২০২৫ তারিখে ‘জুলাই অনির্বাণ’ চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয় বিশ্ববিদ্যালয়ের কনফারন্স কক্ষে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব ডা. নাছরিন আক্তার, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক। স্বাগত বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব এস এম আবু নাসের ফারুক জুলাই-আগস্টে শাহাদাতবরণকারী সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করেন এবং শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ গঠনে সকলকে আন্তরিকভাবে কাজ করতে আহবান জানান। অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ডা. কামদা প্রসাদ সাহা বলেন জুলাইয়ের গণআন্দোলন এবং তাতে সফলতা বিস্ময়কর। ছাত্র জনতার সাহসী ভূমিকার ভূয়সী প্রশংসা তিনি করেন। অনুষ্ঠানমালা সমন্বয়কারী জনাব ডা. নাছরিন আক্তারের সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ের কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ উক্ত অনুষ্ঠানে অংশ নেন। পরিশেষে ৪ (চার) দিন ব্যাপী “জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫”-এর সমাপ্তি ঘোষণা করা হয়।

Event Gallery