Cancel Preloader

খুলনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’-২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনী

05-Aug-2025 11:00 AM - 01:00 PM KMU Conference Room

Header Img

খুলনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’-২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। আজ ০৫ আগস্ট, ২০২৫ ছাত্র-জনতার গৌরবান্বিত মহান জুলাই গণঅভ্যুত্থান উদযাপনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. কামদা প্রসাদ সাহা, রেজিস্ট্রার জনাব এস এম আবু নাসের ফারুক এবং সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। কর্মকর্তাবৃন্দের মধ্য থেকে উপ পরীক্ষা নিয়ন্ত্রক ডা. নাছরিন আক্তার, পিএস টু ভিসি (সহঃ রেজিস্ট্রার) মোঃ নুরুল মোমেন এবং প্রশাসনিক কর্মকর্তা রাওজিয়া খানম আঁখি জুলাইয়ের বর্ষাবিপ্লবের দিনগুলোর স্মৃতিচারণ করেন। হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত সুযোগ কাজে লাগিয়ে স্বাধীন বাংলাদেশকে নতুন করে পুনর্গঠনের জন্য সকল সেক্টরে দুর্নীতি এবং অনিয়মের বিরুদ্ধে সোচ্চার থাকা প্রয়োজন বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জুলাই গণঅভ্যুত্থানকে একটি নির্মোহ দৃষ্টিতে ব্যবচ্ছেদ করে সকলকে আত্মসমালোচনা এবং আত্মশুদ্ধিসহ দেশ গড়ায় উদ্বুদ্ধ হতে আহ্বান জানান। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ বাংলাদেশের স্বাস্থ্যখাতে খুলনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়কে নেতৃত্বস্থানীয় ভূমিকায় উত্তরণ ঘটাতে সকল কর্মকর্তা ও কর্মচারীকে আহ্বান জানান। অনুষ্ঠানে জুলাই শহীদদের রুহের মাগফেরাত কামনা করা হয়। অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপ-পরিচালক ( অর্থ ও হিসাব) আসমা খাতুন।

Event Gallery