খুলনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ১৬তম সভা অনুষ্ঠিত
খুলনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ১৬তম সভা আজ ১৩/০১/২০২৬ তারিখ মঙ্গলবার সকাল ১১:৩০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. রুহুল আমিন। সিন্ডিকেটের সদস্যগণ স্বশরীরে এবং অনলাইনে সভায় অংশগ্রহণ করেন। পবিত্র কুরআন তেলাওয়াত এর মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। বাংলাদেশের তিন বারের সফল প্রধানমন্ত্রী, আপোসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এবং ইনকিলাব মঞ্চের আহবায়ক ও জুলাই যোদ্ধা শরীফ ওসমান বিন হাদির স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয়। নব নিযুক্ত সদস্যবৃন্দ যথাক্রমে জনাব মোঃ মোখতার আহমেদ, বিভাগীয় কমিশনার, খুলনা, ড. সৈয়দা সালমা বেগম, যুগ্মসচিব (উন্নয়ন অনুবিভাগ), জনাব জহিরুল ইসলাম, যুগ্মসচিব (নিরীক্ষা ও আইন অনুবিভাগ) মিজ্ উর্মি তামান্না, যুগ্মসচিব (অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়), ডা. মোঃ রফিকুল হক (বাবলু), আজীবন সদস্য, (বিএমএ), অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (প্রশাসন) ও চেয়ারম্যান, ইন্টারনাল মেডিসিন বিভাগ (বিএমইউ) কে সভাপতি অভিবাদন জানান। এছাড়া স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও অত্র বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ডা. নাজমুল হোসেনকে উপাচার্য কর্তৃক স্বাগত জানানো হয়। গত ১৬/০৪/২০২৫ তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেটের ১৪তম সভার এবং গত ২৯/০৪/২০২৫ তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেটের ১৫তম (বিশেষ) সভার গৃহীত সিদ্ধান্তসমূহ নিশ্চিত করা হয়। এছাড়াও গত ১১/১১/২০২৫ তারিখে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের ৪র্থ সভার কার্যবিবরণী সিন্ডিকেট কর্তৃক অনুমোদন লাভ করে। সভায় উপস্থাপিত ১১ টি শিরোনামের অধীনে ১৮ টি আলোচ্যসূচির মধ্যে ১৫ টি অনুমোদিত হয় এবং ৩ টি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য কমিটি গঠন করা হয়। উল্লেখযোগ্য সিদ্ধান্তসমূহের মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয়ের লোগো, সিল, ওয়েবসাইট ডোমেইন, ই-মেইল এড্রেস, পরীক্ষার সনদপত্র, মার্কশীট, অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুমোদন; অধিভুক্ত সকল মেডিকেল কলেজের এমবিবিএস (পেশাগত) এবং নার্সিং কলেজের বিএসসি ইন নার্সিং পরীক্ষার ফলাফল ঘটনাত্তোর অনুমোদন; পরীক্ষা পরিচালনা নীতিমালা, গবেষণা নীতিমালা, অর্গানোগ্রাম কমিটিসহ অন্যান্য কমিটিসমূহ অনুমোদন লাভ করে। ২০২৪-২০২৫ অর্থবছরের শিক্ষকদের পরীক্ষার পারিতোষিকসহ অন্যান্য বকেয়া বিল পরিশোধের অনুমোদন, বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত বিভিন্ন সেমিনার ও ওয়ার্কশপ অবহিতকরণ, অধিকাল ভাতা (গ্রেড ১৬-২০) অনুমোদন, নিরাপত্তা প্রহরী এবং পরিচ্ছন্নতাকর্মীদের বকেয়া বেতন বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তহবিল হতে প্রদান, ইত্যাদি। এছাড়াও বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্পের বিবিধ কার্যাবলীর অগ্রগতি সভাকে অবহিত করা হয়। পরিশেষে, উপাচার্য মহোদয় সিন্ডিকেটের প্রাক্তন সদস্যবৃন্দ যাদের মেয়াদ পূর্ণ হয়েছে তাদের অবদানের কথা স্মরণ করেন ও ধন্যবাদ জ্ঞাপন করেন। সিন্ডিকেটের সদস্যদের মধ্যে উপাচার্য ছাড়াও ডা. মোঃ রফিকুল হক (বাবলু), আজীবন সদস্য, (বিএমএ), কোষাধ্যক্ষ প্রফেসর ডা. কামদা প্রসাদ সাহা, ডিন (মেডিসিন অনুষদ) প্রফেসর ডা. গোলাম মাসুদ, ডিন (নার্সিং অনুষদ) প্রফেসর ডা. আব্দুল হালিম সরদার, মহাপরিচালক (স্বাস্থ্য শিক্ষা) প্রফেসর ডা. নাজমুল হোসেন এবং সিন্ডিকেট-সচিব এস এম আবু নাসের ফারুক (রেজিস্ট্রার) সভায় উপস্থিত ছিলেন। সভায় প্রফেসর ডা. কামদা প্রসাদ সাহা Establishment of the Institute of Forensic Medicine & Forensic Science (IFMFS) শীর্ষক প্রজেক্ট প্রপোজাল এবং আন্তর্জাতিক গবেষক ডা. মনসুর হাবীব Primary Care Reform through Innovation in Medical Education and Research (PRIMER) শীর্ষক প্রজেক্ট প্রপোজাল পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করেন।
Event Gallery