Asia-Pacific Advanced Network (APAN) এর ৬১তম সম্মেলন APAN61 শীর্ষক সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠান
Asia-Pacific Advanced Network (APAN) এর ৬১তম সম্মেলন APAN61 আগামী ২৬-৩০ জানুয়ারি ২০২৬ তারিখ আয়োজনের জন্য বাংলাদেশকে স্বাগতিক দেশ হিসেবে মনোনীত করা হয়েছে যেখানে প্রায় ৩০ টি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়সমূহের প্রথিতযশা শিক্ষাবিদ, গবেষক এবং ব্যবসায়ীসহ প্রায় চার শতাধিক অংশগ্রহণকারী হোটেল "লো মেরিডিয়েন” ঢাকায় উপস্থিত থাকবেন। বাংলাদেশ গবেষণা ও শিক্ষা নেটওয়ার্ক (বিডিরেন) এবং হাইয়্যার এডুকেশন এক্সেলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (HEAT) প্রকল্প যৌথভাবে এই সম্মেলন আয়োজন করছে। সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানটি আগামী ২৭ জানুয়ারি ২০২৬ তারিখ সকাল ১০:৩০ ঘটিকা হতে দুপুর ১:৩০ ঘটিকা পর্যন্ত আয়োজন করা হয়েছে। বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন । একই দিন সন্ধ্যায় (০৬:৩০-০৮:৪৫ ঘটিকা) একই হোটেলে অংশগ্রহণকারীদের সৌজন্যে "স্বাগত সান্ধ্য-ভোজ" এবং এর পরবর্তী একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।
Event Gallery